ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

জবি ল্যান্ড ল ক্লাবের নতুন কমিটি

ads

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ‘ল্যান্ড ল’ ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ২০২০–২১ শিক্ষাবর্ষের মোঃ পারভেজ তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন একই শিক্ষাবর্ষের মোহাম্মদ সোহানুর রহমান সানি। মঙ্গলবার ক্লাবের পরিচালক সহকারী অধ্যাপক আয়েশা সালেহ সাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়।


কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন ২০২১–২২ শিক্ষাবর্ষের উল্লাস কুমার সাহা, এবং জয়েন্ট সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের ওয়াহিদ সামি ও তানা তাবাসসুম। ট্রেজারার হিসেবে দায়িত্বে থাকবেন ২০২১–২২ শিক্ষাবর্ষের মোঃ জিহাদুল ইসলাম, অফিস সেক্রেটারি ২০২৪–২৫ শিক্ষাবর্ষের সোহানুর রহমান সোহান। প্রোগ্রাম ও কমিউনিকেশন মেম্বারদের মধ্যেও বিভিন্ন বছরের শিক্ষার্থী দায়িত্ব পালন করবেন।


এছাড়া কমিটিতে মিডিয়া মেম্বার হিসেবে আছেন ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বি.এম. এহসানুর রহমান, প্রোগ্রাম মেম্বার হিসেবে আছেন-- ছন্দা দাস (২০২১–২২), নাসরিন সুলতানা (২০২৩–২৪), এম. রোহান (২০২৩–২৪), মোসা: সায়মা আরবী (২০২৪–২৫), আবিবা আলম (২০২৪–২৫), সিরাজুম মুনিরা (২০২৪–২৫), বাধন পাল পল্লব (২০২৩–২৪)।


ads
ads
ads

Our Facebook Page